সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় সড়কে জোড়াতালি দিয়ে রাতের আধারে চলছে সংস্করণের কাজ

জাগো বুলেটিন ID: EP-26257

রিদপুরের সড়কে জোড়াতালি দিয়ে সংস্করণের নামে সড়ক বিভাগে চলছে অর্থ লুটের মাহা উৎসব।
ফরিদপুর তালমা – নগরকান্দা সড়কে রাস্তা সংস্করণের জোড়াতালির কাজ চলছে। ফরিদপুর সড়ক বিভাগের অধিনে সড়কে বিভিন্ন স্হানে স্যস্করণের কাজ চলছে। উপজেলার তালমা – নগরকান্দা সড়কে বিভিন্ন স্হানে সংস্কার করছে সড়ক বিভাগ।তালমা – নগরকান্দা সড়কের শশা গ্রামে প্রায় বছর জুড়ে সড়কে চলছে জোড়াতালি। ১২ মার্চ রবিবার রাতের অন্ধকারে রাস্তা সংস্করণে কাজ করছে ফরিদপুর সড়ক বিভাগ।সড়কবিভাগ থেকে সড়কে জোড়াতালি দিয়ে কাজ করার পর তা কয়েকদিনের মধ্যে পূর্বের অবস্থায় রুপ নিচ্ছে। জোড়াতালির নামে সড়ক বিভাগের চলছে কৌশলে অর্থ লোপাট।সড়ক বিভাগের এহেন কাজের প্রতি উর্দ্ধতন কর্মকর্তাদের সদয় দৃষ্টি কামনা করছেন পরিবহন শ্রমিক সংগঠন সহ সুশীল সমাজের মানুষ।রাতের বেলায় কাজ করার বিষয় শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা কিছুই বলতে পারবনা।