মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা

জাগো বুলেটিন ID: EP-26287

রিদপুরের নগরকান্দা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও বাজার মনিটরিং করতে আজ ১৪ মার্চ মঙ্গলবার নগরকান্দা উপজেলার সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসান।এসময় নগরকান্দা থানা পুলিশের সদস্য অভিযানে থাকেন।সামনে রমযান মাস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে সে লক্ষ্যে নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভিযান পরিচালনা করেন। বাজার কমিটির সহ সভাপতি জাকির হোসেন পক্খি অভিযানে থাকেন।