রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মহানগর স্বেচ্ছাসেবকলীগের ব্যতিক্রম উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত

জাগো বুলেটিন ID: EP-26403
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ময়মনসিংহ সদর এর আশার বাতিঘর জননেতা এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে আজ

এতিম বাচ্চাদের মাঝে খাবার পরিবেশ করছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন

বাদ জুম্মা নগরীর শান্তিনগরস্থ আল-মানার এতিম খানায় ময়মমনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম শেখ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের আয়োজনে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবার এর নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি,দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয় ।

এরপর উক্ত এতিমখানার  এতিমদের  মাঝে দুপরের  খাবার পরিবেশন করা হয়। এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ , ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।