রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নার্সের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-26430

ঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কুন্তি রানী (৩০) এক নার্সের মৃত্যু হয়েছে। কুন্তি রানী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নার্স দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী।
শনিবার (১৮ মার্চ) উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মৃত্যু হয়। গুরুতর আহত হন ১ জন

প্রত্যক্ষদর্শী ও দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা জানায়, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে সাকোয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে মাইক্রোবাসটি থ্রি হুইলারকে ধাক্কা দেয়। থ্রি হুইলার ও মাইক্রোবাসের সামনের অংশের বাম দিকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কনক কুন্তি রানীকে মৃত ঘোষণা করেন। কাইয়ুম নামে থ্রি হুইলারের অপর যাত্রী হাত ও পায়ে আঘাত পান। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রোটিকে আটক করে পুলিশে খবর দেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পরে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নার্সের মরদেহ এবং থ্রি হুইলার ও মাইক্রো থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, মাইক্রোতে ২৫০ মি.লি. স্পিডের (কোমল পানীয়) বোতলের মধ্যে বাংলা মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে চালক মদ্যপ অবস্থায় মাইক্রো চালাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।