জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগীর
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা সংক্রান্ত জেরে মিথ্যা মামলায় হয়রানির শিকার আমখোলা ইউনিয়নের সুলতান স্বর্নামত (৬৬) নামের এক বৃদ্ধ। ওই বৃদ্ধের বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড তাফালবাড়িয়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহীম গাজী ও সোহরাব হোসেন এরা বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে ও আবদুল হক হাওলাদারের মেয়ে মাহিনুরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। সরেজমিনে গিয়ে এবিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান সুলতান স্বর্নমত ৩০ বছর আগে জমি ক্রয় করে গাছপালা লাগিয়েছে। ছোট একটি কুঁড়ে ঘর তুলে থাকতো। তার কিছুদিন পরে সে পরিবার রেখে চট্টগ্রাম যায়। এই সুযোগে ইব্রাহিম গাজী, আবদুল হক হাওলাদার, ও মাহিনুর এরা জমি দখলের জন্য সুলতান স্বর্নমতকে আসামি করে বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। সুলতান স্বর্নমত একজন নিরীহ মানুষ। স্থানীয় চৌকিদার বলেন এই জমিজমা নিয়ে বিভিন্ন সময় গ্রাম্য সালিশ বৈঠক বসলেও ইব্রাহিম গাজী, সোহরাব হোসেন আসেনা এবং সালিশ বৈঠক মানে না। এরাই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এদেরকে সালিশ বৈঠকে এটাও বলা হয়েছে কাগজ পত্রে যা আছে তা বুজিয়ে দিয়ে তোমরা নিয়ে যাও কিন্তু তা তারা শুনেনা বরং গায়ের জোরে এরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। থানা পুলিশ স্থানে গিয়ে তদন্ত করে আসছে বলে জানান সুলতান স্বর্নমত। তিনি বলেন আমি নিরীহ মানুষ আমাকে এরা মিথ্যা গাছ কাটার মামলা দিয়েছে এবং মাহিনুরকে দিয়েও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই এটাই আমার দাবি।