রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে আনন্দে আত্মহারা প্রতিবন্ধী নাছিমা বেগম

জাগো বুলেটিন ID: EP-26585

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুনর্বাসিত ১৩জন উপকারভোগী পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর করা হয়।
২২ মার্চ (বুধবার) সকাল ১০ ঘটিকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম।
সেময় সুবিধাভোগী কটিয়াদী পৌর এলাকার প্রতিবন্ধী নাছিমা বেগম প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিবন্ধী নাছিমা বেগম জানান, আমার ঘর বাড়ি ছিলো না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ঘর পেয়ে আমার আনন্দ লাগছে। এখন আমার সন্তান ও পরিবার পরিজন নিয়ে মাথা গোজাঁর ঠাঁই পেয়েছি। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, উপজেলা ও ইউনিয়ন কমিটি কর্তৃক ভূমিহীন ও গৃহীন পরিবার যাচাই বাছাইয়ের মাধ্যমে “মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করেছে। আমাদের এই ঘর গুলো হলো ৩য় পর্যায়ের। ২০২২ এর জুলাই ৩য় পর্যায়ে যখন ঘর উদ্বোধন হয় তখন এই ১৩টি ঘর উদ্বোধনের বাকী ছিলো। আমরা এই ঘর গুলোর নির্মাণ কাজ শেষ করেছিলাম ২০২২ সনের নভেম্বর মাসে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইদুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবীন হোসেন, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিউর রহমান প্রমুখ। সরকারি খরচে নির্মিত সেমিপাকা বাসগৃহ পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে আত্মহারা সুবিধাভোগী পরিবারগুলো। কটিয়াদী উপজেলায় মোট পুনর্বাসিত পরিবারের সংখ্যা ২৭৩।
সারা দেশের ন্যায় কটিয়াদী উপজেলায়ও ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারগণের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হয়। কটিয়াদী উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয় ২১ জুলাই ২০২২।