রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুরাদনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-26605

পজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তর মুরাদনগর এর আয়োজনে এবং ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টারের (ভার্ক) সহযোগিতায় মুরাদনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তরের উপজেলা প্রকৌশলী মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক, সাংবাদিক ও ধনীরামপুর হাই স্কুলের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভার্কের এরিয়া ম্যানেজার মো: রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভার্কের মনিটরিং অফিসার মফিদুল ইসলাম প্রামানিক। এর আগে এ উপলক্ষে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।