রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাগো বুলেটিন ID: EP-26623

ণের কিস্তির টাকা ও দেনা পরিশোধ করতে না পেরে নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত সালমা বেগম ওই এলাকায় রাজমিস্ত্রি বাবুল হাওলাদের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জননী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি বাবুল এর স্ত্রী সালমা বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে অভাব-অনটনের সংসার চালাতে গিয়ে ধার দেনা হয়ে পড়ে। এমনকি ৪ থেকে ৫টি এনজিও থেকেও ঋণের আনেন তারা। একপর্যায়ে কিস্তির টাকা ও ধার দেনা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে পড়ে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান এলাকাবাসী।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।