রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক অবৈধ কাঠ আটক

জাগো বুলেটিন ID: EP-26762

মানিকছড়ি উপজেলায় দীর্ঘদিন অবৈধ ভাবে রাতের আধারে কাঠ পাচার হচ্ছে এমন তর্থের ভিত্তিতে মানিকছড়ি সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করেন।

২৫ মার্চ রাত মানিকছড়ি উপজেলাধীন মহামুনি পাড়া এলাকায় ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী,কামান্ডার মানিকছড়ি আর্মি ক্যাম্প ৩ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয়।

পাচারের উদ্দেশে স্তূপকৃত অবৈধ ৪৫০ ঘনফুট আকাশ মনি ও গামারী কাঠ ও একটি জীপ ও একটি ট্টাকগাড়ী  জ্বালানী লাকড়িসহ আটক করেন। আটককৃত গাছের আনুমানিক মূল্য ৬,৫০,০০০(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।

অবৈধ কাঠগুলো মানিকছড়ি উপজেলার গাড়ীটানা রেঞ্জ কর্মকর্তা উলামং চৌধুরী এর নিকট হস্তান্তর করেন।