আলুপট্টি ও কুমারপাড়ায় ৪০০ পথচারী রোজাদারদের হাতে ইফতারি তুলে দিলেন ডাবলু সরকার
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজানের ৫ম রোজায় আজ মঙ্গলবার বিকেল ৬ টায় নগরীর আলুপট্টি ও কুমারপাড়ার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজানের ৫ম রোজায় পথচারী রোজাদারদের মাঝে প্রায় চার শতাধিক ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।এই কার্যক্রমটি রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
ইফতারি বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য ইসমাইল হোসেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সাহিত্য বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মনন কান্তি দাস, নগর যুবলীগের সদস্য মুরশালিন হক রাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদী হাসান ইমন, রিয়াশাদ কামাল তূর্য, নয়ন কুমার ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহম্মেদ, সদস্য মাহমুদ হাসান সিহাব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আসাদুল্লাহিল গালিব আম্মান, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদী সিফাত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোস্তফা জামান লাবিব প্রমুখ।