রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনা

জাগো বুলেটিন ID: EP-26886

বুধবার সকাল সাড়ে ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলার মহাজন দিঘির সামনে ফেনী বসুরহাট যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হয়।

সংঘর্ষে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের চাকার নিচে চলে যায়। মোটরসাইকেল আরোহীর মাথা ফেটে দুই কান দিয়ে রক্ত বের হচ্ছে, অচেতন অবস্থায় বসুরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়, মোটরসাইকেল আরোহীর বাড়ি চরএলাহী ইউনিয়নে।