রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-26911

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩’ শীর্ষক শীর্ষক  বিষয়ে জেলার অংশীজনদের নিয়ে কর্মশালা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। 

বৃ্হস্পতিবার স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল আহসান তারুকদারের সভাপতিত্বে এ কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ প্রমুখ।

কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানদের নিয়ে ১০টি গ্রুপ তৈরী করে স্মার্ট ডিস্ট্রিক্ট বির্নিমাণে কর্মপরিকল্পনা তৈরী করা হয়। অনুষ্ঠানে সরকারী দপ্তর, সুধিজন, সাংবাদিকসহ বেশ কয়েকটি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।