রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 

জাগো বুলেটিন ID: EP-27009

 ”রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন”  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রোববার সকালে  বৈশাখী মঞ্চ, জয়নাল আবেদীন পার্ক, ময়মনসিংহে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অফিস এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ময়মনসিংহের উদ্যোগে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মোহাইমেনুর রশীদ, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ। তাপস ফালিয়া, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ। সিভিল সার্জন ময়মনসিংহের পক্ষে  ডা. অনুপম রায় দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আঃ কাইয়ুম। এসময় প্রধান অতিথি ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ৩ জনকে হিয়ারিং এইড বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  মোহাম্মদ আসাদুজ্জামান,  সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ।
অনুষ্ঠানে ময়মনসিংহে বসবাসরত বিভিন্ন ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু, কিশোর ও তাদের অভিভাবক বৃন্দ অংশ গ্রহণ করেন ।