জাটকা সংরক্ষণ সপ্তাহ ঝালকাঠিতে নৌ-র্যালী
‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন” এই প্রতিপাদ্য নিয়ে শুরু হতে হলো “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩”
দেশের চলমান জাটকা রক্ষা কার্যক্রম অধিকতর বেগবান করার লক্ষ্যে পহেলা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে “জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৩” উদযাপন করা হবে।
এ উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও নৌ-র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্ময়ক ও মূখপাত্র, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
সোমবার দুপুর দেরটায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা, সদর উপজেলার জেলে ও মৎস্যজীবীদের নিয়ে ঝালকাঠির সুগন্ধা নদীতে বর্নাঢ্য নৌ-র্যালী করেছে। এর আগে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম,
জেলা মৎস্য দপ্তর জানান, ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভা, প্রচার মাইকিং, আড়ৎ-বাজার-মাছ ঘাটে সচেতনতামূলক সভা ও ব্যানার লাগানো, লিফলেট অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। এছাড়া সাত দিনই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।