রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জাগো বুলেটিন ID: EP-27149

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন (৪২) ওরফে কান পচা সুমন কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার দিনগত রাত ১০টার দিকে পৌর শহরের তমালপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। নলছিটি থানা পুলিশ খবর পেয়ে  তাকে  উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত  আবাসিক মেডিকেল  অফিসার ডাক্তার  রাসেল ডালী সুমনকে মৃত্যু বলে ঘোষনা করেন । নিহত  সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের পুত্র  ।  তার নামে থানায়  একাদিক বিভিন্ন মামলা রয়েছে।    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   মু.আতাউর রহমান জানান লাশ  ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো   হবে। দুর্বৃত্তদের ধরতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।