দুই ভিক্ষুক কে অটোরিকশা ও সেলাই মেশিন উপহার দিলেন ইউএনও
কোম্পানীগঞ্জের ভিক্ষুক সালেহা আক্তার কে অটোরিকশা ও নুর জাহান বেগমকে সেলাই মেশিন উপহার দিলেন কোম্পানীগঞ্জের ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর হত দরিদ্র,ভূমিহীন ও ভিক্ষুক সালেহাকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা এবং বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড এর হত দরিদ্র ও ভিক্ষুক নুর জাহান বেগমকে একটি সেলাই মেশিন ও উপকরণসহ উপহার দিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া।
সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ অটোরিকশা ও সেলাই মেশিন বরাদ্দ দেওয়া হয়। এ সময় ইউএনও ভিক্ষুকদের বলেন,আপনারা আর ভিক্ষা করবেন না, কাজ করে খাবেন।