রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে ট্রাকে বালি পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-27177

ঞ্চগড় সদর উপজেলার মিলগেট থেকে দেবীগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়কে দশ চাকার ট্রাকে বালি পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় জেলার বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের গড়ের ডাংগা বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করে।

এ সময় ব্ক্তব্য রাখেন, আকতারুজ্জামান রাসেল, তুহিন, আমিনার রহমান, রফিকুল ও হাফিজুলসহ প্রমুখ।

বক্তারা বলেন, পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক পঞ্চগড়ের মিলগেট থেকে দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে দশ চাকার ট্রাকে বালু পরিবহণ নিষেধ থাকা সত্ত্বেও গড়ের ডাংগা এলাকার বালু ইজাদার আব্দুল মজিদ সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে অবাধে দশ চাকার ট্রাকে বালি পরিবহণ করছে। সরু এ সড়কে দশ চাকার ট্রাক চলাচল করায় পথচারীদের চলাকালে যেমন সমস‍্যা হচ্ছে তেমনি অহরহ দূর্ঘটনাও ঘটছে।

একই সাথে সড়কটি নষ্ট হচ্ছে। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।