“বাংলাদেশ এখন ভারত পাকিস্তানের থেকে সূচকে অনেক এগিয়ে”
দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তান বাংলাদেশের থেকে সুচকে অনেক পিছনে। ভারত বাংলাদেশের থেকে সুচকে সাত নম্বর পিছনে আর পাকিস্তান সুচকের ধারে কাছেও নেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন পাকিস্তানকে আমরা সুইডেন বানাবো, তখন তার কথার প্রসঙ্গে এক অধ্যাপক বলেছিলেন সুইডেন নয় আগে বাংলাদেশের মত বানাও। তখন বাংলাদেশের সুচকের ধারে কাছেও ছিলো না পাকিস্তান। পঞ্চগড় নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিত্তি স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সে স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সবসময় এগিয়ে এসেছে বিনিয়োগ করতে। এবার দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আন্তর্জাতিক মানের টারশিয়ারি হাসপাতাল নির্মাণ করার জন্য।
বিশ্বের অন্যান্য দেশের লোকজন ভারতে যারা চিকিৎসার জন্য যান তাদের মধ্যে থেকে বাংলাদেশের লোকজনের সংখ্যাই বেশি। তারা ভারতের চেন্নাই, ব্যাংলোর, হায়দ্রাবাদ যাচ্ছে চিকিৎসার জন্য। অথচ বাংলাদেশেই আন্তর্জাতিক মানের অনেক হাসপাতাল রয়েছে। ভারতে চিকিৎসার জন্য যাবার কারনে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়। অর্থ নষ্ট হয়, সময় নষ্ট হয়। বিদেশে চিকিৎসা নিতে গেলে দেশে ডলার সংকট দেখা দেয়।
পঞ্চগড়ে আরও উন্নত সেবা দানের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করবে আন্তর্জাতিক মানের নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড। এ হাসপাতাল সম্পুর্ন চালু হলে ভারতসহ অন্যান্য দেশ থেকে পঞ্চগড়ে লোক আসবে চিকিৎসা নিতে। বিভিন্ন দেশ থেকে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করার জন্য আসবে পঞ্চগড়ে। পঞ্চগড় হবে অর্থনৈতিক অঞ্চল। ব্যাংক, মার্কেট গড়ে উঠবে। হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বানিজ্য মন্ত্রী বলেন, পঞ্চগড়ে চায়ের তৃতীয় নিলাম কেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন হবে আশা করি জুনের মধ্যে কাজ শুরু হবে। দেশের অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানী করতে হয় যার কারনে বিদেশে দাম বাড়ার কারনে দেশেও এর প্রভাব পড়ে। তবে দেশে উৎপাদিত পন্যের দাম বাড়ার কারন হচ্ছে শ্রমের মুল্য বেশি হবার কারনে। শ্রমের মূল্য কম হলে পন্যের দামও কম হবে।
পঞ্চগড় জেলা শহরের সদর উপজেলার তেতুঁলিয়া রোডস্থ দাড়িয়াপাড়া এলাকায় এর ভিত্তি স্থাপন করা হয়। ৮ এপ্রিল শনিবার দুপুরে ভিত্তি স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি স্থাপন করেন।
অনুষ্ঠানের শুরুতেই মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক তৌফিক হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোজাহারুল হক প্রধান এমপি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম রানা। নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মিঃ জুয়াং লিফেং এর সভাপতিত্বে এসময় চীনের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মইনুল ইসলাম, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান শেখ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রিনা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান মুক্তা।
৭ এপ্রিল সকালে ভিত্তি স্থাপন করা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জনসাধারণকে আরও উন্নত মানের স্বাস্থ্য সেবা দেবার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ভিত্তি স্থাপন করা হয়।
৩২ একর জমি নিয়ে তৈরি করা হচ্ছে হাসপাতালটি। এরমধ্যে অবকাঠামো এলাকা রয়েছে ৭ একর। পুরো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আড়াই হাজার কোটি টাকা প্রায় ব্যয় ধরা হয়েছে।