রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ঈদে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নির্মুলে মালিক-চালকদের সাথে পুলিশের মতবিনিময় 

জাগো বুলেটিন ID: EP-27286
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে এবং চুরি,ছিনতাই রোধ করার লক্ষ্যে সিএনজি, অটোরিকশা চালক ও মালিকদের  সাথে মত বিনিময় সভা করেছেন ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ।
মতবিনিময়ে কালে সদর সার্কেল ও ওসি বলেন,অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের সার্বিক নিরাপত্তা  জোড়দার করার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত  করতে  অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন ।
এসময় ওসি কামাল-অটোচালক এবং মালিকদের মধ্যে সচেতনতা মূলক মতবিনিমযে অটো ছিনতাই, চুরি রোধকল্পে যাত্রীদের দেওয়া কোন কিছু না খাওয়া, সন্ধ্যার পরে রিজার্ভ না যাওয়া, স্টেশন থেকে যাত্রী নিয়ে রওনা হওয়ার প্রাক্কালে যাত্রীদের ছবি উঠিয় রাখা, নির্ধারিত গন্তব্যস্থলের পর কোন নির্জন রাস্তায় আর না যাওয়া, একই বয়সের বখাটে/ মাদকাসক্ত সঙ্গবদ্ধ চক্রের সন্ধান পাওয়া মাত্রই প্রশাসনকে জানানো, যাত্রীদের গতিবিধি সন্দেহ হলে তাৎক্ষণিক ৯৯৯ কিংবা থানা পুলিশকে অবহিত করা।