রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

লংগদুতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-27353

রাঙ্গামাটির লংগদু উপজেলার মধুমা ছড়া এলাকায় পানিতে ডুবে আমিরুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(১২ এপ্রিল) আনুমানিক সকাল ১১টার দিকে মোঃ আমিরুল ইসলাম (৪) সকলের অজান্তে খেলার ফাকে পুকুরে পানিতে ডুবে যায়।

আমিরুল ইসলাম লংগদু থানাধীন ৪ নং বগাচত্তর ইউপির ৩ নং ওর্য়াডের মধুমাছড়ার মোঃ আলমগীর হোসেন, মাতা- মোছাঃ সাবিনা ইয়াসমিন এর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, ধানকাটার কাজের সুবাধে বাড়ির বাহিরে ছিলো পিতা ও মা ঘরে ঘুমিয়ে ছিলো, আর আমিরুল বাড়ির সামনে খেলাধুলা করছিল,হঠাৎ মা সাবিনা আক্তার ছেলেকে খোঁজাখোঁজি করে না পাইয়া পুকুর পাড়ে গিয়ে দেখে ছেলের পরিহিত হাফ প্যান্ট পুকুর পাড়ে । তখন তার মা চিল্লা পাল্লা করে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় কেচকি জাল ফেলে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে পরীক্ষা – নিরীক্ষা করে মৃত ঘোষনা করে।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।