রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে জেলা সাংবাদিক সংস্থার উদ্দ্যোগে ইফতার বিতরণ

জাগো বুলেটিন ID: EP-27372

 

সুবিধা বঞ্চিত ও পথচারী মানুষের মাঝে জেলা সাংবাদিক সংস্থার ময়মনসিংহ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে নগরীর ৩৬ মুক্তিযোদ্ধা স্বরনী ছোট বাজার নিউজ টিভি ৬৪ এর প্রধান কার্যালয়ের সামনে পথচারী ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা ও বিভাগ, এবং ভারপ্রাপ্ত সম্পাদক, জাতীয় সাপ্তাহিক পারাপার, মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখা, মোঃ সামদানী হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা সাংবাদিক সংস্থা, মোঃ ইমরান হোসেন। ময়মনসিংহ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখা, সানজিদা তাবাসসুম শান্তা, মহানগর যুবলীগ, জাহাঙ্গীর আলম রানা, মোঃ হোসাইন, লিটন, অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।