পঞ্চগড়ের দেবীগঞ্জ গরীব, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
গরীব, অসহায়, দুস্থদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ এপ্রিল সকালে মৌমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা ব্যক্তিগত উদ্যাগে এসব বিতরন করেন।
এসময় দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধো বিশ্বনাথ চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শ ৪০ জন দুস্থদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।
ইউ পি সদস্য মাসুদ রানা প্রতি বছরই নিজের উদ্যাগে শাড়ি লুঙ্গিসহ অন্যান্য সামগ্রী বিতরন করেন।
আওয়ামী যুবলীগের দন্ডপাল ইউনিয়ন শাখার সদস্য ও অটো শ্রমিক ফেডারেশন কালীগঞ্জ লাইন শাখার সাধারন সম্পাদক মাসুদ রানা জানান, সরকারি ভাবে কোন বরাদ্দ না পেলেও আমি নিজ উদ্যোগে এসব বিতরন করছি। এলাকায় অসহায়, দুস্থ ও গরীব অনেক। তাদের অনেকের ঈদ সামগ্রী কেনার সামর্থ নাই। তাদের পরিবারে হাসি ফুটানোর জন্য আমার এ সামান্য আয়োজন। আশা করি ভবিষ্যতেও আমার ধারা অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন পরিষদের ৫ বছরে আপনাদের যেন সেবা করতে পারি।
দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিশ্বনাথ চন্দ্র রায় বলেন, এলাকায় অনেক মেম্বার আছে তারা কোন সময় গরীবদের কোন কিছু দেয় না। মাসুদ মেম্বার নিজ উদ্যোগে যে ভাবে সহযোগিতা করছে তা সত্যি প্রশংসার দাবিদার।
মৌমারী শিমুলতলী এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, গরীব আর অসহায়দের কে ঈদ সামগ্রী দিয়ে মাসুদ রানা যে নজির সৃষ্টি করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। তার মত যদি প্রত্যেক ইউপি সদস্য ও চেয়ারম্যানরা সহযোগিতা করতো তাহলে গরীব লোকেরা ভালো ভাবে ঈদ করতে পারতো৷
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।৫ত