রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সালথায় ইউপি সদস্যের উপর হামলা, হাসপাতালে ভর্তি

জাগো বুলেটিন ID: EP-27550

রিদপুরের সালথা উপজেলায় গোলমালের সূত্র ধরে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ নুর আলম মিয়া(২৯) এর উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। আহত ইউপি সদস্য মোঃ নুর আলম মিয়া নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সালথা থানার অভিযোগে ১৭ এপ্রিল সোমবার সকাল ৬.৩০ মিনিটে মাঝারদিয়া বাজারে পেয়াঁজ বিক্রি করা নিয়ে মাঝারদিয়া গ্রামের আবুল হক মাতুব্বর ও একই গ্রামের সিরাজ মাতুব্বর এর সাথে কথা-কাটাকাটির এক পর্যায় আবুল হক মাতুব্বর, ইছাক মাতুব্বর গংরা সিরাজ মাতুব্বর কে মারপিট করে এবং বাজার থেকে বের করে দেয়।এছাড়া তাদের কাওকে পেলে মারপিট করবে বলে হুমকি দেয়। ঐদিন সকালে বাজার থেকে বাড়িতে ফেরার পথে মাঝারদিয়া বাজার ব্রীজের পশ্চিম পাশে জাকির মাতুব্বর এর বাড়ির সামনে পৌছালে সেখানে দেশীয় অস্ত্র লাঠি, রামদা,লোহার শাবল নিয়ে ওত পেতে থাকা
ইছাক মাতুব্বর এর হুকুমে ইসরাফিল মাতুব্বর তার হাতে থাকা রামদা দিয়ে কোপ দিলে তার মাথার ডান পাশে লেগে গুরুতর কাটা জখম হয়।এছাড়া সবুজ মাতুব্বর, শাহিন মোল্লা, ফরিদ মোল্লা, ইমরান মোল্লা এলোপাতাড়ি পিটিয়ে শরিরের বিভিন্ন স্হানে জখম করে। এঘটনায় মোঃ নুর আলম মিয়া বাদী হয়ে সালথা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে অভিযুক্তকারী ইছাহাক মাতুব্বর ও আবুল হক মাতুব্বরকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। ইউপি সদস্য মোঃ নুর আলম মিয়া বলেন আমার উপর হামলাকারীদের বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করছি।