কোম্পানীগঞ্জে ৩ হাজার মানুষ পেলেন ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবার ঈদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩ হাজার হতদরিদ্র, অসহায়, দুস্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক নিজ অর্থায়নে তাদের হাতে তুলে দেন, নগদ অর্থ, শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনি, চাউল ও বাচ্চাদের ড্রেস।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চরএলাহী ইউনিয়নের দুঃস্থদের হাতে এ উপহার সামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা, সেতুমন্ত্রীর ভাগিনা ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, চরএলাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা শেখ বেলাল প্রমুখ।