মুছাপুরের চেয়ারম্যান আইয়ুব আলী ২হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নের দুই হাজার গরীব, অসহায় মানুষের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মুছাপুরের চেয়ারম্যান আইয়ুব আলী।
বুধবার সকালে টার উপজেলার বাংলা বাজারে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি,শেখ ফরিদ, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল স্যার,মুছাপুর যুবলীগের সভাপতি ও মুছাপুর
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,আহসান উল্যাহ ভুট্টু, মুছাপুর ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুদ্দিন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল খোকন,
মুছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবলু, ইকবাল হোসেন পাবেল,মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মিজানুর রহমান সোহাগ,আরাফাত হোসেন আরমান,শান্ত প্রমূখ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন অতিতের মতো এবারও আমি আমার মুছাপুর ইউনিয়নের দুই হাজার অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করতেছি।
আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় আমার এলাকার অসহায় পরিবারদের সহযোগীতা করতে পারি।