রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সুন্দরগঞ্জে প্রেসক্লাব’র উদ্যোগে ইফতার

জাগো বুলেটিন ID: EP-27612

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেসক্লাব’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রেসক্লাব-সুন্দরগঞ্জ’র কার্যালয়ে ইফতার পূর্বালোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সেরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বাহিরগোলা জামে মসজিদের পেশঈমাম হাফেজ মাওলানা রুহুল আমীন। ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব’র দপ্তর, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আক্তারবানু ইতি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য দছিজল হক আনিছ, মানিক চন্দ্র বর্মনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।