পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
আশ্রায়ন প্রকল্পের অধিবাসী ও স্থানীয় দরিদ্র, ছিন্নমূল, অসহায় পরিবারদের মাঝে ঈদ উপহার বিতরন করেন বাংলাদেশ সেনাবাহিনী।
ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্রদের ঈদ উপহার বিতরন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়াস্থ কালীস্থান সংলগ্ন মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল ষ্টেশন কমান্ডার মোঃ ফারুক হাওলাদার, এ এফ ডব্লিউ সি, পিএস সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীরের অধিনায়ক লেঃ কর্নেল ইউসুফ চৌধুরী, ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক আবু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজ উপস্থিত ছিলেন।
বিতরনকৃত ঈদ উপহারে রয়েছে ৫কেজি চাল, ২কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি সয়াবিন, ১কেজি চিনি, হাফ কেজি লবন ও ২শ গ্রাম চা পাতা।