রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-27663

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইয়ূথ ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ সংলগ্ন কাশবন রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে মোনাজাতে ঈশ্বরগঞ্জ তথা বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধিসহ সকলের শান্তি কামনা করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি, সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হক নাহার, এডভোকেট আজিজুল হক, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শাহজাহান কবির সাজু, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ প্রমুখ।