রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দাম্পত্য কলহে পঞ্চগড়ে এমবিবিএস পাশ ডাক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জাগো বুলেটিন ID: EP-27783

ঞ্চগড়ে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এমবিবিএস পাশ করা এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। রোববার ২১ এপ্রিল সন্ধ্যার আগে পরিবারের লোকজন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

তার মৃত্যুর খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ঘটনাস্থলে যান।
ডা. রিয়াজুল ইসলাম শুভ পঞ্চগড় জেলা শহরের উত্তর জালাসীপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
পঞ্চগড় সদর থানার পুলিশ ও ওই চিকিৎসকের পরিবার সূত্র জানা যায়, ডা. রিয়াজুল ইসলাম শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ইন্টার্নশিপ শেষ করে সম্প্রতি রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি নেন। এর আগে একই মেডিকেল কলেজের ৫ম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি এবং গত আগষ্টে পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। নিহত ডাঃ শুভর পরিবার কোন ভাবেই তাদের বিয়ে মেনে নিতে পারেননি।
বিয়ে করা ওই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলা এলাকায়।

তবে অজ্ঞাত কারণে বিয়ের পরও তার স্ত্রী আর তিনি একসঙ্গে থাকতে পারেননি। ঈদ উদযাপনে বাড়িতে এসে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক মো. দুলাল উদ্দিন বলেন, এটি প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। নিহতের স্ত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।
এব্যাপারে পঞ্চগড় সদর থানায় ইউডি মামলা হয়েছে।