রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সালথায় কুমারনদীর পাড়ের মাটি বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

জাগো বুলেটিন ID: EP-27800

রিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের খালিসা বল্লভদী গ্রামের পাশে বয়ে যাওয়া কুমার নদীর পাড় থেকে মাটি কেটে রেল রাস্তায় ও ব্যাক্তির মালিকানায় বিক্রি করছে স্থানীয় রাজিব নামে এক ব্যাক্তি।রাজিবের বাড়ি খালিসা বল্লভদী গ্রামে। দীর্ঘদিন ধরে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করছেন।

প্রতিদিন লাখ টাকার বেশি মাটি বিক্রি করে পেয়ে থাকেন।স্থানীয় লোকজন জানান মাটি যারা কাটছে তার স্থানীয় প্রভাবশালী তাদের কেউ বাধা দিতে পারছেনা, শুনেছি তারা নাকি প্রশাসন ম্যানেজ করে মাটি কাটছে। কুমার নদীর পাড় কেটে যারা মাটি বিক্রি করছেন তাদের মধ্যে একজন হলেন রাজিব তিনি বলেন কুমার নদীর ভিতরেও মালিকানা জায়গা আমরা মালিকানা জায়গা থেকে মাটি কেটে বিক্রি করছি।এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসারের ফোনে কথা হলে জানান ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয় লোকজন বলেন নদীর পাড়ের মাটি কেটে নেওয়ায় নদীর পাড় দিয়ে জনসাধারণের চলাচল বিগ্ন ঘটছে।স্থানীয় প্রভাবশালী মাটি বিক্রেতাদের কবলে ফসলি জমি,নদী দিনদিন গ্রাস হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।