কোম্পানীগঞ্জে শিশুকে ধষণের চেষ্টা, থানায় মামলা দায়ের
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত বিবাহিত ওই যুবকের নাম শাহাদাত হোসেন (২৫)। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত শুক্রবার বেলা ১১ টায় ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত শাহাদাত হোসেনের বোন আকাশীর ৯নং ওয়ার্ডস্থ নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাহাজাদপুর কেরাতুল কোরআন মাদ্রাসার নার্সারীতে পড়ুয়া ছাত্রীকে গত শুক্রবার (ঈদের আগের দিন) বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি বাগানে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। এর কিছু সময় পর শাহাদাত হোসেন তাকে জোর করে কোলে তুলে পার্শ্ববর্তী তার বোন আকাশীর ঘরে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুবাদে ঘরের দরজা বন্ধ করে শাহাদাত তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে ঘরের দরজা খুলে দেয় শাহাদাত। সে শিশুটিকে বলে ‘কাকা তোমার সাথে শয়তানি করছি, তুমি চলে যাও’ বলে ঘর থেকে বাহির করে দেয়।
অভিযোগে আরও উল্লেখ্য করা হয়, শিশুটি কান্না করতে করতে বাড়িতে আসার পর তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয়ে বিস্তারিত খুলে বলে। ঘটনাটি তাৎক্ষনিক স্থানীয় ছিদ্দিক চৌকিদার, স্বপন, জসিম সওদাগরদের কে জানালে তারা শাহাদাতের অভিভাবকদের ডেকে তাদের সামনে শাহাদাতকে চড়—থাপ্পড় দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করে। পরবর্তীতে তারা বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে কালক্ষেপন করে, যার কারণে থানায় অভিযোগ দিতেও দেরি হয় বলে জানান মামলার বাদি ভুক্তভোগি শিশুর মা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।