রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার-৪

জাগো বুলেটিন ID: EP-28077

নোয়াখালী কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৪জনকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় কিশোর গ্যাং এর লিডার, দালালী ও শালিস বাণিজ্যর অভিযোগে ৩জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামি ১জনসহ ৪জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: সিরাজপুর ইউনিয়ন মোহাম্মদ নগর ২নং ওয়ার্ডের মৃত জিয়াউল হক এর ছেলে, মোঃ স্বপন মিয়া(৪০) প্রঃ স্বপন মিয়াজী, বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ডের মৃত মুজিবুর হক মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৪৫) ও একই ওয়ার্ডের মৃত আব্দুল কাদের ছেলে খোকন মিয়া (৪২)।

এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোর গ্যাং এর লিডার, দালালী, শালিস বাণিজ্যর অভিযোগ ও ওয়ারেন্ট ভুক্ত আসমিসহ ৪জনকে গ্রেফতার করে নোয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।