রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় ফুটবল খেলা দর্শকদের উল্লাস

জাগো বুলেটিন ID: EP-28097

গরকান্দায় অনেকদিন পর ফুটবল খেলা হওয়ায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোন। রাজু, লিমন ও তাদের বন্ধু মহল কর্তৃক, মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, নগরকান্দা ফুটবল একাদশ ও সদরপুর বিশ্ব জাকের মন্জিল ফুটবল একাডেমির মধ্যেকার এই খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত সভাপতি জাহাঙ্গীর ইকবাল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ধারা বর্ণনায় ছিলেন বাবুল হেসেন , বেলায়েত হোসেন লিটন ও শফিকুল ইসলাম মন্টু। ফলাফল – সদরপুর ২, নগরকান্দা ০।