সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-28362

ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে একজন মারা যায়।

নিহত বাবুল বিশ্বাস এর বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর গ্রামে।তার পিতার নাম তাকুব্বর বিশ্বাস ।সে তার শালিকার বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের ছালাম বেপারী (শশুর) বাড়িতে আসে।বিয়ের দিন শালীকার সাথে শালীকার শ্বশুরবাড়ি মজলিসপুর গ্রামে বেড়াতে যায় । ১৪ মে রবিবার সকালে সেখান থেকে নগরকান্দা বাজারে আসে এবং বাজার করে ভ্যান গাড়ীতে মজলিসপুর যাওয়ার পথে বনকগ্রাম রবি মেম্বার এর বাড়ির সামনে পৌছালে ভিমরুলের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। ভিমরুলের কামড়ে সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে নিহতের। স্বজনরা জানান। এঘটনায় ভিমরুলের কামুড়ে আরও তিনজন অসুস্থ হয়। এদের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। নিহতের দশ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। লাশ কোথায় দাফন সম্পুর্ন করা হবে নিহতের শশুর বাড়ির লোকজন জানান তাদের বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসতেছে তারা আসলে তারা কোথায় কবর দিবে সে বিষয় এখন বলা সম্ভব না।