সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-28521

রিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিম মঞ্জু শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাপে কামড় দিলে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার (১৯ মে) সকালে পাট ক্ষেত নিড়ানির জন্য কৃষক কে নাস্তা (খাবার) দিতে বাড়ি থেকে দীঘীর ভিটার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় সাপে কামড় দেয় বলে বাড়িতে ফিরে এসে তার মা-বাবাকে জানালে তারা ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গোখরা সাপ লামিম কে কামড় দেয়।

লামিম নগরকান্দা কাছিমুল উলূম মাদরাসায় পড়ত। ছেলের মৃত্যুতে তার গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।