রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন   আমির হোসেন বিএসসি

জাগো বুলেটিন ID: EP-28595

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন।
তিনি ২০০৬ সাল থেকে অদ্যবধি পর্যন্ত, আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি এ বিদ্যালয়ে অত্যন্ত দক্ষতার সাথে সুনাম অর্জন করে, সততা, যোগ্যতা মননশীলতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।
প্রধান শিক্ষক আমিার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা জুড়ে সকলের কাছে আমির হোসেন বিএসসি নামে পরিচিত। দীর্ঘ ৩৫ বৎসর এ শিক্ষা জীবনে বর্তমানে তিনি শিক্ষক সমাজের কাছে প্রিয় মানুষ। শিক্ষকতার পাশা পাশি মাধ্যমিক শিক্ষক সমিতির একযুগের বেশি নেতৃত্ব দিয়ে আসছেন।