রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ডিবির হাতে আটক

জাগো বুলেটিন ID: EP-28813

ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিন আউড়া গ্রামের মোঃ মহারাজ মৃধার পুত্র মোঃ সাইফুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জয়খালী গ্রামের কালর্ভাটের উপর থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে বরিশালের ডিবি। বরিশালের ডিবির ওসি মনিরুজ্জামানের নেতুত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাকে গ্রেফতার করে। নাম প্রকাশ না করার শর্তে একাধীক ব্যাক্তি জানান, গ্রেফতারকৃত মোঃ সাইফুল তার বাবা মোঃ মহারাজ মৃধার্ উপজেলা পরিষদের সামনে পান সিকেরেটের দোকান নামে,মাত্র গোপনে গোপনে মাদকের ব্যবসা করত।