মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কোম্পানীগঞ্জে ইভটিজিংকারী সিএনজি চালকের কারাদন্ড

জাগো বুলেটিন ID: EP-28862

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক সিএনজি চালককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত বেলাল হোসেন (২৩) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রবিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা- উল আলম ভূঁইয়া এ আদেশ দেন।
এর আগে দুপুর ২টার দিকে উপজেলার বসুরহাট বাজারের সিএনজি ষ্ট্যানে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজব উল আলম ভূঁইয়া বলেন, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি ষ্ট্যান দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিল। রোববার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।