রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় যৌতুকের জন্য গৃহবধুকে মারপিটের অভিযোগ

জাগো বুলেটিন ID: EP-28916

রিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কৌরবালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (৩০) এর স্ত্রী জলি বেগম (২৫) কে মারপিট করে আহত করায় তাকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৭ মে বিকাল ৫ ঘটিকায় যৌতুকের দাবিতে স্বামী ১।সেলিম মিয়া,২। মোঃ আবু সাইম মিয়া(২৫),৩। মোছাঃ লাইলী বেগম (৩৫)উভয় পিতা মোঃ সিরাজ মিয়া,৪। আছমা বেগম (৫০) স্বামী মোঃ সিরাজ মিয়া,৫। সিরাজ মিয়া(৫৮)পিতা মৃত মোবারক মিয়া সর্ব সাং কৌরবালী, থানা নগরকান্দা। মারপিটের অভিযোগে ২৯ মে সোমবার লোকের মাধ্যমে জলি বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন। জলি বেগম বলেন বিয়ের পর থেকেই যৌতুকের জন্য অত্যাচারীত হয়ে সংসার করে আসছি ঘটনার দিন যৌতুকের টাকা না এনে দেওয়ার জন্য আমাকে অভিযুক্তরা মারপিট করে আহত করে। এবিষয় সেলিম মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি তার ফোন নাম্বারে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।