রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় এক নারীসহ ২ জনের লাশ উদ্ধার

জাগো বুলেটিন ID: EP-28945

ঝালকাঠির কাঠালিয়ায় পৃধক ২ টি দূর্ঘটনায় এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পৃথক ২ টি অপমৃত্যুর মামলা দায়ের করেছে কাঠালিয়া থানা পুলিশ। শৌলজালিয়া আবাসন প্রকল্পের বাসিন্ধা মোঃ আব্দুল মজিদ খান গতকাল মঙ্গলবার বিকেলে আসরের নামাজ পড়ার জন্য খালে ওযু করতে গিয়ে পানিতে ডুবে নিখোজ হন। পরে ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন পানিতে পড়ারা সংবাদ পাওয়ামাত্র ঘটনাস্থলে এসে লোক দিয়ে পানিতে খোজা খোজি করে মাগরিবের সময় মৃতু অবস্থায় তাকে উদ্ধার করে। অপরদিকে একই সময় উপজেলার জয়খালী গ্রামের মোঃ কদম আলী খানের মেয়ে মোসাঃ হাজেরা বেগম তার পাশের আব্দুল রশিদের বাড়িতে কাজ করতো হঠাৎ বিদ্যূৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। আজ সকালে হাজেরার লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আব্দুল মজিদের পরিবারের এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় চেয়ারম্যান ও মেম্বার ও তার পরিবারের লোকজন থানায় লিখিত দিয়ে তার লাশ দাফন করার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন।