রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় কাঠাল পাড়া নিয়ে বৃদ্ধাকে মারপিট, হাসপাতালে ভর্তি

জাগো বুলেটিন ID: EP-29118

রিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে কাঠাল পাড়া নিয়ে নুরুল ইসলাম মাতুব্বর(৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে, পিটিয়ে গুরুত্ব আহত করার অভিযোগ করেন রুগীর স্বজনরা।

৫ জুন সোমবার সকাল সাড়ে ১১ টায় এই ঘটনা ঘটে।
নুরুল ইসলাম মাতুব্বর তার বাড়ির সামনে রাস্তায় তার লাগলো কাঠাল থেকে কাঠাল পাড়তে গেলে প্রতিবেশী শুকুর মাতুব্বর (৭০),ইকরাম মাতুব্বর (৪০) সুমন মাতুব্বর(২৫),মকলেস মাতুব্বর(২০) উভয় পিতা শুকুর মাতুব্বর, সজিব মাতুব্বর (২০) পিতা – ইকরাম মাতুব্বর, নাহিদ মাতুব্বর (২২)পিতা – গফ্ফার মাতুব্বর সর্ব সাং বাউতিপাড়া গংরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আহত করে বলে অভিযোগে উল্লেখ করেন।

আহত নুরুল ইসলাম মাতুব্বরের ভাই আবুল মেম্বার বলেন কাঠাল পাড়তে গেলে তারা আমার ভাইকে পিছিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় ভাইকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করি।এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।
অভিযুক্ত শুকুর মাতুব্বর এর বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।