নগরকান্দায় টিসিবির ডিলারের গাফিলতি, পণ্য নিতে সুবিধা ভোগীদের ভোগান্তি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে টিসিবির পন্য বিতরণে চৌধুরী এন্ড সন্স আবু নাসের চৌধুরী ঠান্ডু নামে এক ডিলারের গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। ৬ জুন মঙ্গলবার উপজেলার তালমা বাজারে খলিফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রনি খলিফার দোকানে একই সাথে তিনটি ডিলার ঠিকাদারি প্রতিষ্ঠান একই সাথে টিসিবির পন্য বিতরণের সিদ্ধান্ত নেয়।খলিফা এন্টারপ্রাইজ ও সিয়াম এন্টারপ্রাইজ টিসিবির পন্য বিতরণ করেন। তালমা ইউনিয়নের টিসিবির পন্য তেল,চিনি,ডাল নিতে আসে কার্ডধারী সুবিধা ভোগীরা। প্রচন্ড গরমের মধ্যে সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত অপেক্ষা করার পর চৌধুরী এন্ড সন্স এর ডিলার এর গাড়ি হাজির হয় পন্য নিয়ে।কাকে স্বস্তির মুখ দেখে সুবিধা ভোগীরা।টিসিবির পন্য নিতে আসা সুবিধা ভোগীরা অনেকেই বলেন সেই সকাল ৯ টার আগে কার্ডের মাল নিতে আইছি এখন বেলা ৩ টা বাজে এখনো ডিলার ঠান্ডু মাল নিয়ে আসেনাই আমারা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি।চৌধুরী এন্ড সন্স এর অধিনে ৩৫৩ টি কার্ডধারী সুবিধা ভোগীরা এই মাল পেতে অপেক্ষায় থাকে হন ভোগান্তির স্বীকার। এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন ঐখানে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছে সে বিষয়টি দেখবাল করবে।এছাড়া সে লিখিত অভিযোগ করলে পরবর্তীতে সেই ডিলার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ( ট্যাগ) কর্মকর্তার প্রতিনিধি আসাদ উপস্থিত থেকে ডিরারের টিসিবির পন্য বুঝে নেয় এবং তার উপস্থিতিতে বিতরণ শেষ হয়।এবিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন সুবিধা ভোগীরা যদি অভিযোগ করে তাহলে ডিলার চৌধুরী এন্ড সন্স এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া মালামাল আনতে কেন এতো দেরি হলো কেন সুবিধা ভোগীরা এই প্রচন্ড গরমের মধ্যে অপেক্ষা করতে হলো সে বিষয় নিয়ে তার কাছে জবাব চাওয়া হবে।এবিষয়ে চৌধুরী এন্ড সন্স এর স্বত্বাধিকারী আবু নাসের চৌধুরীর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ব্যস্তা দেখিয়ে পাশ কাটেন।