মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় পুকুর খননের নামে মাটি বিক্রি, ট্রলি গাড়ির চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক

জাগো বুলেটিন ID: EP-29172

রিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের মানি মিয়ার পুকুর খননের নামে মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার আটাইল বাজার পাকা রাস্তার পাশে প্রায় মাস ব্যাপী পুকুর খননের নামে মাটি বিক্রি করছে।চুক্তিতে মাটি বিক্রি করছেন পাপ্পু নামের এক মাটি ব্যবসায়ী।১০ থেকে ১২ টি ট্রলি গাড়িতে মাটি ভরে চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। পুকুর মালিকদের মাটি কাটার স্থানে পাওয়া যায়নি। মাটি চুক্তিকারি পাপ্পু মিয়া বলেন পুকুর খনন করছি পুকুর মালিকের কাজ করছি।প্রশাসনের কাছে গ্রামীণ সড়ক রক্ষা করা ও পুকুর খননের নামে মাটি বিক্রি কারীদের বিচারের দাবী জানান এলাকাবাসী।