বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেলেন কটিয়াদী’র কৃতি সন্তান ডা. বিজয়
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর কৃতি সন্তান ডা. রাকিবুল আমিন বিজয়। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিও ভাসকুলার এন্ড থোরাসিক সার্জারির বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। ১১ জুন রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
ডা. রাকিবুল আমিন বিজয় ২০১৫ সালে কুমিল্লা মেডিকেল কলেজ হতে এমবিবিএস চুড়ান্ত পেশাগত পরিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মিলিত মেধা তালিকায় সার্জারী ও গাইনী বিষয়ে অনার্স নম্বরসহ প্রথম স্থান অর্জন করেন। ফলশ্রুতিতে ২০১৮ সালে ইউজিসি প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫’ তে ভূষিত হন। ডাঃ বিজয় করোনা মহামারী কালীন সময়ে সম্মুখ সারির কোভিড যোদ্ধা হিসাবে ৯ মাস কোভিড আইসিইউ তে চিকিৎসা দিয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃক সম্মাননা লাভ করেছেন ।
ডা. রাকিবুল আমিন বিজয় এর জন্মস্থান কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায়। তাঁর পিতা কটিয়াদীর উপজেলার চান্দপুর ইউনিয়নের সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান রুহুল আমিন ও মাতা সাবিহা রুহুল।
তিনি ২০১৮ মার্চ সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে MS in (Cardiovascular & Thoracic Surgery) কোর্সের জন্য নির্বাচিত হন। ডাঃ বিজয় বিসিপিএস এর অধীনে জানুয়ারী ২০১৮ সেশনে এফসিপিএস সার্জারী ১ম পর্বে উত্তীর্ন হন। ২০১৯ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি ৩৯ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান (মেধা তালিকায় ৯১ তম) করেন। তিনি নটর ডেম কলেজ হতে ২০০৯ সেশনে জিপিএ ৫.০০ ও রাজউক উত্তরা মডেল কলেজ হতে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ন হন।
তিনি ৮ম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরিক্ষা ট্যালেন্টপুল গ্রেড ও প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল গ্রেড প্রাপ্ত হন। শিক্ষাজীবনে সফলতার দৃষ্টান্ত স্থাপন করলেও তিনি সহ শিক্ষা কাযক্রমেও ছিলেন সমুজ্জল। ২০০৮ ভারতের লখনৌতে অনুষ্ঠিত Macfair International এ বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ও Honorable Mention লাভ করেন। পরের বছর আবারও ভারতে অনুষ্ঠিত 1ST International Bio Technology Fest QUEST এ বাংলাদেশ দলের দলনেতা হিসাবে অংশগ্রহন করেন ।
ডাঃ রাকিবুল আমিন বিজয় বলেন, আমি দক্ষ কার্ডিয়াক সার্জন হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই এবং হৃদরোগের ত্রুটি নিয়ে জন্ম হওয়া শিশুদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল/সেন্টার প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে। যেখানে অত্যন্ত স্বল্প খরচে হৃদরোগের অপারেশন ও গবেষণার সুযোগ তৈরি হবে। এছাড়াও স্বাস্থ্য প্রশাসনে গবেষনার সুযোগ প্রবৃদ্ধির চেষ্টা ও উপজেলা পর্যায়ে শিশু হৃদরোগ এর চিকিৎসার সম্প্রসারণে আমি সচেষ্ট থাকবো।