রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শিবিরুল ইসলাম

জাগো বুলেটিন ID: EP-29295

নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অরপাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি স্বরুপ মোহাম্মদ শিবিরুল ইসলামের হাতে ক্রেষ্ট,সনদ ও সম্মাননা তুলে দেন জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

উল্লেখ্য,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।