রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সফল ব্যবসায়ী ও রাজনৈতিক আমিনুল হক শামীম’র জন্মদিনে কোরআন খতম ও মিলাতে আয়োজন করে ছাত্রলীগ নেতা সুজন 

জাগো বুলেটিন ID: EP-29386
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক, ময়মনসিংহ চেম্বার অফ কামার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিআইপি আমিনুল হক শামীম এর শুভ জন্মদিন আজ।
 আমিনুল হক শামীম সিআইপির  জন্মদিন উপলক্ষ্যে  আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা- কর্মীরা   বিভিন্ন সামাজিক যোগাযোগ  মাধ্যমে  শুভেচ্ছা জানান ।
বিকেলে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুজনের উদ্যোগে ময়মনসিংহে শম্ভুগঞ্জে মাদ্রাসায়  কোরআন খতম ও মিলাত এবং বিশেষ দোয়ার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা শাহ জালাল,
তসলিম,বাবলু, ইমরান, এছাড়াও ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহেল,রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষ্যে গরীব-অসহায়সহ সকলের মাঝে খাবার  বিতরণ করা হয় ছাত্রলীগ নেতা সুজনের উদ্যোগে । আজকের  এই দিনে আমিনুল হক শামীম সিআইপি  এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
আমিনুল হক শামীম সিআইপি  সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানীতে তাঁর পাঁচতারকা হোটেল ‘রয়েল টিউলিপ সি পার্ল বীচ রিসোর্ট’ এবং ত্রি-স্টার হোটেল ‘সি ক্রাউন’ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান। এয়ারওয়ে এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান ও ময়মনসিংহ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।
তিনি একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ সফর করেছেন। ময়মনসিংহ জেলা আ’লীগের কমিটির সহ-সভাপতি হিসেবে রাজনীতিতে মাঠে নেমে আলোচনায় আসেন। ময়মনসিংহ জেলা আ’লীগের নয়া কমিটি ঘোষণার আগে থেকেই তিনি দলকে সংগঠিত করার কাজে জড়িত ছিলেন ।
শামীম এন্টারপ্রাইজ (প্রা:) লি: নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করা আমিনুল হক একজন মেধাবী সফল বহুমাত্রিক মেগা ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সাবেক মহসচিব আমিনুল হক শামীমের রয়েছে কৃষিশিল্প, সোলার ব্যবসা, ট্যুরিজম, ব্রীক্স, পাটজাত পণ্য আমদানী-রপ্তানিকারক প্রতিষ্ঠান। তিনি এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং নিঃস্ব ও দুস্থ্যদের নানাভাবে আর্থিক সহায়তা করে আসছেন আমিনুল হক শামীম সিআইপি ।