রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গ্রামীণ ব্যাংক ভাবখালী  শাখার পক্ষ থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-29526
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের  চেয়ারম্যান মো: এ, কে,এম সাইফুল মজিদ এর আহবানে সারা বাংলাদেশ ব্যাপী গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে প্রায় ২০কোটি ফলজ-বনজ-ঔষধী বৃক্ষ  বিতরণের মধ্যমে গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যার প্রেক্ষিতে ২০জুন  মঙ্গলবার গ্রামীণ ব্যাংক ময়মনসিংহ ভাবখালী শাখার কেন্দ্র  প্রত্যেক সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ বিতরণ করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ  এরিয়া ম্যানেজার মুহাম্মদ হারুনুর রশীদ তিনি তার বক্তব্যে বৃক্ষ পরিচর্যা ও উপকারিতা সহ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আহবান জানান   ।
আনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাবখালী  শাখা ব্যবস্থাপক মো. হামিদুল রহমান ।এসময় ভাবখালী শাখার সকল সহকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন  ।