রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ

জাগো বুলেটিন ID: EP-29603

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধান মন্ত্রীর দেয়া ইউনিয়নের ১১১৯ জন অসহায় দুঃস্থদের মাঝে জন প্রতি ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য চাউল বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন চাউল বিতরনের উদ্ধোধন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সোলায়মান মিয়া, ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান খান, সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।