রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় প্রশাসনকে তোয়াক্কা না করেই পুকুর খননের নামে মাটি বিক্রি

জাগো বুলেটিন ID: EP-29678

রিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে রফিক মাতুব্বর এর পুকুর খনন এর নামে মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
প্রশাসন কে তোয়াক্কা না করেই দিন-রাত পুকুর খনন করে মাটি বিক্রি করছেন।ট্রলি গাড়িতে মাটি বোঝাই করে এলাকার বিভিন্ন স্হানে মাটি বিক্রি করায় গ্রামীণ সড়ক নষ্টের পাশাপাশি জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।সামান্য বৃষ্টি হলে সেই এলাকার গ্রামীণ রাস্তা গুলো যানবাহন চলাচল হয়ে পড়ে বিপদজনক। প্রতিনিয়ত ঘটে দূর্ঘটনা।
ভেকু গাড়ী ও ট্রলি গাড়ির মালিক মারুফ বলেন মাটি কাটা আমাদের কেউ ঠেকাতে পারবেনা আপনারা ভালো করে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন। আমরা সব ম্যানেজ করে মাটি কাটছি।পুকুর খননের নামে মাটি বিক্রি করার বিষয় নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি ভারপ্রাপ্ত ইউএনও সোনিয়া হোসেন জিসান কে অবগত করা হলে তিনি বলেন সেখানে তহসিলদার কে পাঠাচ্ছি।পুকুরের মালিক রফিক মাতুব্বর বলেন আমি পুকুর খনন করছি মাটি চুক্তিতে নিচ্ছে ভেকু ও ট্রলি গাড়ির মালিক মারুফ। সে মাটি নিবে আমার পুকুর খনন হবে।মাটি কিভাবে সে নিবে তার ব্যাপার। গ্রামীণ রাস্তা বাচাতে প্রশাসনিক ভাবে অবৈধ ট্রলী গাড়ি বন্ধের দাবিতে স্থানীয় লোকজন জোরদাবী জানান।