মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদানের টাকা বিতরণ

জাগো বুলেটিন ID: EP-29782

ঞ্চগড়ে ঈদ উল আযহা উপলক্ষে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার ২৮ জুন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের সভাপতিত্বে এ স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের টাকা বিতরন করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের টাকা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারেক, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন।

পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী উপজেলা, তেতুঁলিয়া উপজেলা ২৩ টি ইউনিয়নের ১শ ৬৪ পরিবারকে ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।